স্নান করতে দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে মেল
ট্রেনের মতন ছুটে আসছে খিদে, অথচ কয়েক
লাইন লেখা বাকি। এই সময় হঠাৎ যদি
একটা প্রচণ্ড
বাজ পড়ে? তাহলে আমি মেল ট্রেনটাকেই
খাব, না-লেখা লাইনগুলো স্নান করবে,
আর বাজের মধ্যে শিশুর কান্নার মতন একটা
শব্দ শোনা যাবে, খিদে, খিদে, খিদে!
১৯৯

মন্তব্য করতে ক্লিক করুন