সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - চোখ এবং হাত, নাক অদৃশ্য

সুনীল গঙ্গোপাধ্যায়
রবিবার, ১১ আগস্ট ২০২৪ প্রেমের কবিতা

চুম্বন শুধু অধরে ওষ্ঠে মেলামেশা নয় মোটে
সে তো পাখিরাও যখন তখন ঘষাঘষি করে ঠোঁটে

প্রথমে রয়েছে চোখের যোজনা, দৃষ্টির সম্মতি
আঁখি পল্লবে মৃদু কম্পন, দ্রুত ধমনীর গতি।

নাসিকার কোনো ভূমিকাই নেই, চক্ষুও যাবে বুজে
পরম সময়ে হাতই প্রধান, নেবে বুক দুটি খুঁজে!

পরে পড়বো
৪২৬
মন্তব্য করতে ক্লিক করুন