কবিতা — ফুটবল

ফুটবলে ছিল বাঙালির খুব
হাঁক ডাক, চেনা নাম
চুনী-পিকে আর শান্ত, সুভাষ
ঘরে ঘরে উদ্দাম!

এখনও মোহন বাগান রয়েছে
মহামেডান, ইস্টবেঙ্গল
কারা খেলে, হায়, কিছুই জানি না
ক্লাব নামটাই সম্বল।

এতকাল ধরে ছিল বাঙালির
ফুটবলে কত গর্ব
ওগো মতিদাদা, তুমিই বলো না
কী করে বাঙালি
হয়ে গেল এত খর্ব?

২৯০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা