কবিতা — স্বস্তি

স্বস্তি
শংকর ব্রহ্ম

আনন্দের চাবিটা রাখি বিষাদের কাছে,
বিষাদেরটা আনন্দের জিম্মায়,
পরস্পর গোপনে পরস্পরের ড্রয়ার খুঁজে দেখে
কে কতটা আদায় করতে পেরেছে আমার থেকে
ওরা কেউ এখন আমাকে আর জ্বালায় না,
স্বস্তিতে আছি বেশ।

২৯১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা