নির্মলেন্দু গুণ

কবিতা - পরমায়ু

নির্মলেন্দু গুণ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ অন্যান্য কবিতা

চতুর্দিকে তৈরি হচ্ছে পথ-ঘাট, বাড়ি-ঘর,
পথ মোড়ে শহীদ মিনার, গোলপার্ক,
প্রেমের কবিতা। চতুর্দিকে জীবনের গান।
বেঁচে থেকে সুখ-দুঃখ, দালানের ওপাশে দালান।

যেন আমি চিরকাল বেঁচে থাকবো,
যেন বা মানুষ ভালোবেসে চিরকাল
লীলার চোখের মতো বেঁচে থাকবে।

পরে পড়বো
২৭৪
মন্তব্য করতে ক্লিক করুন