কবিতা - অপেক্ষা

জগৎ সেন
শনিবার, ৩১ আগস্ট ২০২৪ প্রেমের কবিতা

আজ এ শরতের অপুর্বতায়
রয়েছে আমারই হৃদয় তোমারি অপেক্ষায়
দিয়েছি করে ছিন্ন সকল নিস্ঠুরতা
হারানোর শিক্ততার পরেও কেনো এতো অপেক্ষার বহমানতা
আজ এ প্রকৃতি যেন তোমারই সাজে সাজছে
নবসৃষ্ট সমুদ্রে কল্লোল যেন তোমারি গানে নাচছে
প্রকৃতি আর রূপময়ীর এত অপরুপ শোভা
একান্তে এই নীল দরিয়ায় বসে আর দেখেছে কেবা
প্রকৃতির এই অপূর্ব আভায় যেমনি হয়েছি মুগ্ধ
তোমারি অপেক্ষার অনলে হয়েছি ততটাই দগ্ধ
যানি এ নিস্ঠুরতা ভাঙা অনেকটা কঠিন
তাইতো দেখতে হচ্ছে শত অপেক্ষার অন্তিম
হঠাৎ দগ্ধ মন হলো শান্ত শরতের সমীরনে
দেখি যেন তোমারি আগমন হাজারো কাশফুলের আবরনে
গল্প কথা ঠিকই হলো কারণ প্রকৃতির মাঝেই তুমি
কখনো তো ভাবিই নি একাকিত্বে ছিলাম আমি

পরে পড়বো
৩১১
মন্তব্য করতে ক্লিক করুন