মাকিদ হায়দার

কবিতা - তোমার পাশে

মাকিদ হায়দার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ বিবিধ কবিতা

ডাকবে শুধু আমায় তুমি
থাকবে শুধু আমার পাশে
থাকবে তুমি।

কাঁদলে শুধু কাঁদবো আমি
বিজন রাতে একলা আমি
তোমার পাশে।

জোনাক আলো জ্বালবো আমি
যেথায় তুমি একলা থাকো
আমায় ছেড়ে।

ডাকবে লোকে হঠাৎ করে
সাতসকালে সাঁঝের বেলা
তখন তুমি বাসর ছেড়ে
একপা দু’পা তিনপা করে
বেড়িয়ে এলে দেখতে পাবে।

দাঁড়িয়ে আছি তোমার পাশে।

পরে পড়বো
২০২
মন্তব্য করতে ক্লিক করুন