কাজী নজরুল ইসলাম

কবিতা - রুবাইয়াত-ই- হাফিজ- ১

কাজী নজরুল ইসলাম
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ অন্যান্য কবিতা, বিবিধ কবিতা

হায় রে, আমার এ বদনসিব
হ’ত যদি মনের মত!
কিংবা গ্রহের চক্র ঘুরে
আবার আমার বন্ধু হত!
পালিয়ে যেত যৌবন মোর
যখন হাতের মুঠি হ’তে,
রেকাব সম রাখত ধ’রে
এই জরারে সমুন্নত!!

পরে পড়বো
৩৩৯
মন্তব্য করতে ক্লিক করুন