কবিতা — মিলন

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

মিলন
শংকর ব্রহ্ম

তুমি কি বুঝেছো কিছু?
আজ কোন কাজ নয়
দোলনায় চড়ে বসো দোল দাও দোল খাও
কারও বুকে আরও দোল দাও।
তুমি কি ভেবেছো নাকি
এমন সুন্দর দিন কখনও যে এসে যেতে পারে?
সমস্ত ব্যস্ততা ভুলে
সময় কাটবে শুধু আনন্দের দোলে।

আজ বহু কথা হবে অনেক জমানো কথা
বলে বলে যদি না ফুরায়
আমরা ফুরিয়ে দেব
কথায় কথায় শুধু জীবনের বাকীটা সময়।

৩৩০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা