কবিতা — এসো আকাশ দেখি

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

এসো আজ আকাশ দেখি
এসো কিছু রোদ্দুর মাখি
কিছু ধুলা অঙ্গে লাগাই
যদি কিছু সুখ খুঁজে পাই
এসো জীবনের বাহিরে
যেথা আকাংখা নাহিরে
দূর সীমান্তে দৃষ্টি মিলাই
আজ দর্শনে জীবন সাজাই
তুমি আছো? নাহি বুঝি!
এসো জীবনের মানে খুঁজি

৩০৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা