কবিতা — নষ্ট গোলাপ

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

তোমার দেখা আমার দেখা
এক সে নষ্ট গোলাপ একা
এই সমাজের ফুল

হাজার সিসি রক্ত দিল
দুচোখ ভরে কষ্ট নিল
না পেল সে কুল

তার বুকে আজ কীটের সাজা!
ধ্বংসকারী নষ্ট রাজা!
এও দেখা কি ভুল!

৩০৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা