কবিতা — মৃত্যু যাত্রা

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিবিধ কবিতা

পাহাড় থেকে ধসে পড়া পাথরের মতো
বয়ে পরছে শরীর এর মাংস
দেহের বিচ্ছিন্ন অংশে লাগা মাটি
পোড়া রক্তের মতো।
কাটার গাছে ঝুলে থাকা মৃত হৃদপিণ্ড
লাল সাগরে ভাষে কঙ্কালের অস্তিত্ব
মহাকাল থেমেছে এক বিচ্ছন্ন ঠোঁটে
আগুনে ঝলসে যাওয়া দুচোখ এর মতো
এক রথে নিয়ে ছিলাম মহাশুন্য বাতাস
যুদ্ধ বিধ্বস্ত শহরে বুলেটের আওয়াজে
ক্ষুব্ধ বুকের তাজা রক্ত।

১৯৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন