শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - মৃত্যু

শক্তি চট্টোপাধ্যায় | যেতে পারি কিন্তু কেন যাবো
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিরহের কবিতা

পুড়ছিলো ঐ শ্মশান ভরে কাঠের রাশি
পুড়তে আমি ভালোবাসি, ভালোই বাসি।
পুড়তে আমি চাচ্ছি কোনো নদীর ধারে।

কারণ, একটা সময় আসে, আসতে পারে
যখন আগুন অসহ্য হয় নদীর ধারে।
এবং মড়া চাইতে পারে এক-কৃষি জল!
মৃত্যু তখন হয় না সফল হয় না সফল!

পরে পড়বো
৪০৬
মন্তব্য করতে ক্লিক করুন