কবিতা — এমন জীবন

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা

জীবনের ত্রিশটি পাতায় কেবল আঁকিবুকি কাটলাম
একেবারে মিছামিছি, কখনো আঁকতে না পারলাম
একটি মৃত কাকের দশাও; কেন সে মরল, কেমনে?
যদি জানতে পারতাম আর কটি পাতা আছে সেখানে
আঁকতাম একটি যুদ্ধের ছবি; জীবন-যৌবন-তরবারী
অবশ্য একই রঙে হবে শেষ, যদিবা শেষ করতে পারি

৩৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা