কবিতা — ভাইঙ্গা যাওয়া ঘর

বুধবার, ১২ মার্চ ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

ভাইঙ্গা যাওয়া ঘর আমার, দুঃখের এক বাসা,
চাইয়া দেখি শূন্যতায়, হারাইয়া যায় আশা।
চালে ফুটা, দেয়াল ফাটা, বাতাসে দেয় দোলা,
তবুও যেন এই ঘরেই, সুখের গল্প বলা।
কাইন্দা মরে মনটা আমার, ভাইঙ্গা যাওয়া ঘরে,
স্মৃতিগুলো উইড়া আসে, মনের অন্দরে।
রাতের বেলা জোনাক জ্বলে, দেয়ালের ওই ফাঁকে,
ভাঙ্গাচোরা এই ঘরেই, স্বপ্নগুলো আঁকে।
মেঘের ডাকে ভয় লাগে, বৃষ্টিতে ভিজে যাই,
তবুও যেন এই ঘরেই, শান্তি খুঁজে পাই।
মাটির গন্ধ মিশে থাকে, ঘরের আনাচে কানাচে,
ভাইঙ্গা যাওয়া ঘর আমার, আজও যেন বাঁচে।

৬২০ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. Rafi Mahmud - বুধবার, ১২ মার্চ ২০২৫

    Nice

    উত্তর দিন
    1. মোঃ রবিন মিয়া - বুধবার, ১২ মার্চ ২০২৫

      Thanks priyo

      উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা