কবিতা — মহার্ঘ জীবন

বুধবার, ১৯ মার্চ ২০২৫ অনুকাব্য

মহার্ঘ জীবন
শংকর ব্রহ্ম

আমাকে আমার মতোন করে
যাপন করতে দাও মহার্ঘ জীবন
আমি চাই সেই মন
যেখানে ধরে না মরচে যখন তখন

বে মাপে এলেই যতো বিপদের সম্ভবনা বাড়ে
তাই ঠিক মাপে মাপে এসো তবে
পাপে এলে পাপ বাড়ে ধাপে ধাপে তাপ বাড়ে
এসো তবে সোজাসুজি
না এলেই দেখ ঠিক বিপদের সাপ বেড়ে ওঠে।

২৩৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা