কবিতা - অপেক্ষা রুদ্র গোস্বামী শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ প্রেমের কবিতা তোর চোখের মাপের আকাশ আমি নই তাই উড়তে বলিনি তোকে তোর মনের মাপের বাসাও নেই এ বুকে তাই বসতে বলিনি আরবার কিন্তু পাখি তবু বলি শোন- আমার আকাশে সীমানা রাখিনি আমি খাঁচাও রেখেছি খুলে ফিরে দেখিস তোর আকাশে ঝড় এলে… ♥ ০ পরে পড়বো ৪৭৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন