আবুল হাসান

কবিতা - প্রশ্ন

আবুল হাসান
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ বিরহের কবিতা

চোখ ভরে যে দেখতে চাও
রঞ্জন রশ্মিটা চেনো তো?
বুক ভরে যে শ্বাস নিতে চাও
জানো তো অক্সিজেনের পরিমাণটা কত?
এত যে কাছে আসতে চাও
কতটুকু সংযম আছে তোমার?
এত যে ভালোবাসতে চাও
তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?

পরে পড়বো
৬১৮

মন্তব্য করুন