কবিতা — উপেক্ষার অপেক্ষা

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ বিবিধ কবিতা, বিরহের কবিতা

আমি বিষাদের কাছে হেরে গিয়েছি
হতাশার কাছে নতজানু হয়েছি কতবার
তবু বিষাদ পারেনি আমায় প্রেম দিতে
হতাশা পারেনি বাসতে ভালো আমায়।

রমনার কৃষচুড়া, রঙ বিলিয়ে দিয়েছে
মলিন হওয়া ঘাসে,
আমি যে নিবিড় অপুতাপে বসে আছি
বাতাসে কান পেতে
উপেক্ষার অপেক্ষায়, দেখেনি কেউ।

২৯৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা