কবিতা - ডেট আফজাল সুয়েব রবিবার, ১৮ মে ২০২৫ প্রেমের কবিতা শব্দগুলো ছিল—ফুটো ছাতার মতো, চোখে ছিল শ্রাবণ, ঠোঁটে রোদ্দুরের ঘোর। চা ঠান্ডা, তবু হাতে ধরেছি কাপ— তোমার হাসি যেন গোধূলির গলে-পড়া আলো। চলতি মানুষ ছিল দৃশ্যপটের খাঁচা, আমরা দু’জন—সম্ভাব্য প্রেমের নীরব প্রস্তাব। ♥ ০ পরে পড়বো ১৯১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন