কবিতা — শ্রাবণের ধারাপাত

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ছড়া, রূপক কবিতা

শ্রাবণের ধারাপাত
শংকর ব্রহ্ম

দেখি সারাদিন বৃষ্টি,
বাপরে কী যে অনাসৃষ্টি।
সারা পাড়া ভাসে জলে,
এ’ভাবে কি বলো চলে?
যেতে কোথা লাগে ভেলা,
লাটে উঠে গেছে খেলা।
বনে বনে ফুটে কলি,
ছুটে আসে কত অলি।
তবু ভরে ওঠে না হৃদয়,
কারণ রবির নেই উদয়
এই বৃষ্টি জলের ভিড়ে,
দেখি পাখিরা রয়েছে নীড়ে।

১৭৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা