কবিতা — চিনে নিতে হবে

রবিবার, ২৫ মে ২০২৫ অন্যান্য কবিতা

সব মানুষ যেমন মানুষ হয় না
তেমন সব মানুষ ভালোবাসতে পারে না।
কাউকে ভালোবাসতে পারা এক মহৎ কাজ
এই কাজ সবাই করতে পারে না।
যারা ‘ভালোবাসা’র অর্থ জানে
যারা ভালোবাসতে পারে
তারাই পয়া।
মানুষের ভিড়ে অমানুষেরা থাকে
তার মধ্যে থেকে মানুষদের চিনে নিতে হবে
তেমনই চিনে নিতে হবে
কারা ভালোবাসতে জানে
কারা ভালোবাসতে পারে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/৫/২০২৫

১৫৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা