কবিতা — কি আসে যায়?

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ প্রেমের কবিতা, বিবিধ কবিতা

আমার কি আসে যায়?
যদি আর নাই ফিরে তাকাও,
আমি তো গুলবাগিচার কমল —
যে অভিমানীও নয়,
বিরহকাতরও নয়।

আমার কি আসে যায়?
যদি আর নাই মনে রাখো,
তুমি তো কুহেল রজনীর শিশির কণা—
ভোর বেলাতেই সমাপ্তি ঘটে যার আয়ুষ্কাল।

আমার কি আসে যায়?
যদি আর নাই খোঁজ নাও,
আমি তো প্রণয় বিজয়ী উল্লাসী পুরুষ—
যার ঠিকানা ফুলশয্যায়।

আমার কি আসে যায়?
যদি আর নাই স্মরণ করো,
তুমি তো গোলাপ হাতে উন্মত্ত বিরহী—
যার আনাগোনা কাটার বাগানে।

১৭৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা