কবিতা — বিদ্রোহী কবি

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

বিদ্রোহী কবি
শংকর ব্রহ্ম

বিশদে বলিনি বুঝি?
বলার কি আছে?
সব জানা সকলের কাছে
সকলেই সব বোঝে
ভয়ে শুধু মুখ বুঁজে থাকে।

মিথ্যে আজ সত্যকে খুন করে
প্রকাশ্যে দিবালোকে ঘোরে,
আমরা সবই দেখি
তবু না দেখার ভান করে
সরে যাই দূরে।

বিদ্রোহী কবি তা করতেন না।

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা