কবিতা — ঐরে তরী দিল খুলে

শুক্রবার, ১৩ জুন ২০২৫ গান

ঐরে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে!
সাম‍্নে যখন যাবি ওরে
থাক‍্না পিছন পিছে পড়ে,
পিঠে তারে বইতে গেলি,
একলা পড়ে রইলি কূলে।
ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে,
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে।
ডাকরে আবার মাঝিরে ডাক্‌,
বোঝা তোমার যাক্ ভেসে যাক্
জীবনখানি উজাড় করে
সঁপে দে তার চরণ-মূলে।

১৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা