কবিতা — চিরজনমের বেদনা

শুক্রবার, ১৩ জুন ২০২৫ গান, বিরহের কবিতা

চিরজনমের বেদনা,
ওহে চিরজীবনের সাধনা৷
তোমার আগুন উঠক হে জ্বলে’,
কৃপা করিয়ো না দুর্ব্বল বলে’,
যত তাপ পাই সহিবারে চাই,
পুড়ে হোক ছাই বাসনা
অমোঘ যে ডাক সেই ডাক দাও
আর দেরি কেন মিছে?
যে আছে বাঁধন বক্ষ জড়ায়ে
ছিড়ে পড়ে যাক পিছে।
গরজি গরজি শঙ্খ তোমার
বাজিয়া বাজিয়া উঠুক্‌ এবার,
গর্ব্ব টুটিয়া নিদ্রা ছুটিয়া
জাগুক তীব্র চেতনা।

১৬০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা