কবিতা — জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই

শুক্রবার, ১৩ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।
জানিহে তুমি মম জীবনে শ্রেয়তম,
এমন ধন আর নাহি যে তোমাসম,
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোর;
ফেলিয়া দিতে পারি না যে।

তোমারে আবরিয়া ধূলাতে ঢাকে হিয়া
মরণ আনে রাশি রাশি,
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালবাসি।
এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি,
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,
আমার ভালো তাই চাহিতে যবে যাই
ভয় যে আসে মনোমাঝে।

১৫৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা