কবিতা — পিউ পিউ পিউ বোলে পাপিয়া

রবিবার, ১৫ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা

পিউ পিউ পিউ বোলে পাপিয়া।
বুকে তার পিয়ারে চাপিয়া।।

বাতাবি নেবুর ফুলেলা কুঞ্জে
মাতাল সমীরণ প্রলাপ গুঞ্জে,
ফুলের মহলায় চাঁদিনী শিহরায়
নদীতটে ঢেউ ওঠে ছাপিয়া।।

এমনি নেবুফুল এমনি মধুরাতে
পরাতো বঁধু মোর বিনোদ খোঁপাতে,
বাতায়নে পাখি করিত ডাকাডাকি,
মনে পড়ে তায় উঠি কাঁপিয়া।।

১৪৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা