কবিতা — ঘেরিয়া গগন মেঘ আসে

সোমবার, ১৬ জুন ২০২৫ গান, প্রকৃতির কবিতা

ঘেরিয়া গগন মেঘ আসে।
বিহ্বল ধরণি,
দশ দিশি কাঁপে তরাসে।।

বিদ্যুৎ ঝলকে
ঝামর অলকে,
ঝমঝম ঝাঁঝর
বাজে ঘন আকাশে।।

শিখী নাচে হরষে
বারিধারা বরষে,
চাতক চাতকী পাগল পিয়াসে!

১৩৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা