কবিতা — উৎসর্গ (নজরুল গীতিকা)

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ গান, প্রকৃতির কবিতা

আমার গানের বুলবুলিরা
আমার বনের কুহু-কেকা!
পাঠাই সবুজ পাতায় ভরে
মোর কাননের কুসুম-লেখা।
তোমাদেরই সুর-সোহাগে
তোমাদেরই অনুরাগে
আমার কাঁটা-কুঞ্জে আজও
সন্ধ্যামণি গোলাব জাগে।
তোমাদেরে নজ্রানা দিই
সেই কুসুমের গন্ধ-গীতি,
শিশির সম জড়িয়ে থাকুক
আমার গানে সবার স্মৃতি।

১০৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা