কবিতা — ভালবাসা এইরকম

সোমবার, ২৩ জুন ২০২৫ প্রেমের কবিতা

    ভালবাসার লোকগুলো সব
    চলে যাচ্ছে।

    ফলে, চারদিকে তাকিয়ে
    ঝগড়া করবার মতো লোকও আমি আর
    খুঁজে পাই না।

    নিজেকে এখন একটু নিঃসঙ্গ মনে হয়।
    মুশকিল কী জানেন, একসময় তাদের সঙ্গেই আমার
    ঝগড়া চলত,
    যাদের আমি ভালবাসি।

    ৩৩৬ বার পঠিত রিপোর্ট

    মন্তব্য করুন

    লেখকের অন্যান্য প্রকাশনা