কবিতা — অদৃশ্যতম তুমি

শনিবার, ০৫ জুলাই ২০২৫ বিরহের কবিতা, স্মৃতিচারণ

অদৃশ্যতম তুমি

— নেশান্তপ্রতীক আশরাফ

পৃথিবী আর বৃহস্পতি—
৭০ বছর পর হলেও
দেখা মেলে এক মহাজাগতিক রেখায়।
কিন্তু তুমি?
তুমি তো তার চেয়েও দূরের এক নক্ষত্র।
যার কক্ষপথ আমার দিকে ঘোরেই না।

তোমাকে ছুঁতে পারি না,
তোমাকে দেখতে পারি না,
তোমার আলোও আসে না আমার হৃদয়ের গহ্বরে।

তুমি এমনই দূরে—
যেখানে প্রার্থনাও পৌঁছায় না,
তবুও প্রতীক্ষা থামে না…

২৮১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা