কবিতা — পাঁচটি উজ্জ্বল মাছ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

পাঁচটি উজ্জ্বল মাছ ঝর্না থেকে নেমে এসেছিলো।

এখন, রহস্যময় জলে, খেলা করে অবিরল।

পদ্মায় গিয়েছে একটি– মেঘনায়-যমুনায়-সুরমায়–

আর-একটি গোপন ইচ্ছায়। পাঁচটি উজ্জ্বল মাছ

ঝর্না থেকে নেমে এসে সাঁতরে চলে বিভিন্ন নদীতে।

পাঁচটি উজ্জ্বল মাছ জলের রহস্য ভেদ করে

এখন একাকী এক শব্দহীন সমুদ্রে চলেছে॥

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা