কবিতা — মোহাম্মদ মুস্তাফা সাল্লেআলা

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

মোহাম্মদ মুস্তাফা সাল্লেআলা,
তুমি বাদশারও বাদশাহ কমলিওয়ালা।।

পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হল পুণ্য বেহেশতি নূরে উজালা।।

গুনাহ্গার উম্মত লাগি তব
আজও চয়ন নাহি, কাঁদিছ নিরালা।।

কিয়ামতে পিয়াসী উম্মত লাগি
দাঁড়ায়ে রবে লয়ে তহুরার পিয়ালা।।

জ্বলিবে রোজহাশরে দ্বাদশ রবি,
কাঁদিবে নফসি বলে সকল নবী,
‘য়্যা উম্মতি, য়্যা উম্মতি’, একেলা তুমি,
কাঁদিবে খোদার পাক আর্শ চুমি-
পাপী উম্মত ত্রাণ তব জপমালা।।

করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,
তব গুণ গাহিল খোদ আল্লাহ্তালা।।

১৮৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা