কবিতা — ভোলো লাজ ভোলো গ্লানি জননী

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান, দেশাত্মবোধক কবিতা

ভোল লাজ ভোল গ্লানি জননী
মুক্ত আলোকে জাগো!
কবে যে ঘুমালি মরণ-ঘুমে মা
আর জাগিলি না গো।।

চরণে কাঁদে মা তেমনি জলধি,
বক্ষ আঁকড়ি কাঁদে নদ নদী,
ত্রিশ কোটি সন্তান নিরবধি
কাঁদে আর ডাকে মা গো।।

শূন্য দেউল বন্ধ আরতি,
কাঁদিছে পূজারি; নাহি মা মুরতি,
পূজার কুসূম চন্দন যায়
আঁখি-জলে- ভাসিয়া মা গো।।

যে তিতিক্ষা যে শিক্ষা লয়ে,
অতীতে ছিলি মা রাজরানী হয়ে,
লয়ে সে মহিমা পুন নির্ভয়ে
বিশ্ব-বুকে দাঁড়া গো।।

বিশ্বের এই খল কোলাহলে
তুই আয় কল্যাণ-দীপ জ্বেলে,
বিরোধের শেষে তুই শান্তি মা
মৃত্যুশেষে সুধা গো।।

১৫০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা