কবিতা — কংস মামার দেশে

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা

রক্তমাখা তিনটি ছোরা
দিনটি রাখে ধরে
রাত্রি আসে ছয় বুলেটের
পালকিখানি চড়ে!

দিনও নেই, রাতও নেই-
এমন কালের ঘরে
রক্তমাখা ফুলশয্যায়
কেমনে বাসর গড়ে?
(সেপ্টেম্বর ২০১৩, ঢাকা)

১৭৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা