কবিতা — মোহাম্মদ মোর নয়ন-মণি

শনিবার, ১২ জুলাই ২০২৫ ধর্মীয় কবিতা

মোহাম্মদ মোর নয়ন-মণি
মোহাম্মদ নাম জপ-মালা।
ওই নামে মিটাই পিপাসা
ও নাম কওসারের পিয়ালা।।

মোহাম্মদ নাম শিরে ধরি,
মোহাম্মদ নাম গলায় পরি,
ওই নামের রওশনিতে
আঁধার এ মন রয় উজালা।।

আমার হৃদয়-মদিনাতে
শুনি ও নাম দিনে রাতে,
ও নাম আমার তসবী হাতে
মন-মরুতে গুলে-লালা।।

মোহাম্মদ মোর অশ্রু চোখের
ব্যথার সাথী শান্তি শোকের,
চাইনে বেহেশ্ত যদি ও নাম
জপতে সদা পাই নিরালা।।

১৪৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা