নেশান্তপ্রতীক আশরাফ

কবিতা - যাকে সহজে পাওয়া যায়

নেশান্তপ্রতীক আশরাফ
শনিবার, ১২ জুলাই ২০২৫ বিরহের কবিতা, স্মৃতিচারণ

যাকে সহজে পাওয়া যায়
— নেশান্তপ্রতীক আশরাফ

যাকে সহজে পাওয়া যায়,
তাকেই আমরা কম ভালোবাসি।
কারণ পাশে থাকে বলে,
তার মায়া কম বুঝি।

যখন দূরে চলে যায়,
তখন তার কদর জানি।
তাই মন মনে ভাবি,
আগে কেন বুঝিনি আমি।

যাকে সহজে পাওয়া যায়,
তার মূল্য বুঝতে শিখো।
আজই ভালোবাসা দাও,
কাল হতে পারে দেরি হয়ে যায়।

পরে পড়বো
১৯৮

মন্তব্য করুন