কবিতা — রাক্ষস

রবিবার, ১৩ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

একদিন অসম্ভব মনে হয়।সেই
একদিন অসম্ভব মনে হয় শ্বাস!
মনে হয় তোমার শরীর
তোমাকে পেয়েছে।ফিরে
এসেছে বিশ্বাস।
যাব?
পুরোনো মৃত্যুর মতো ?
সন্ধ্যা নেমে এল।
ভয় হয়,চুম্বনের শেষে
নতুন মৃত্যুকে যদি দেখি
পুরনো মৃত্যুর ঠোঁটে মেশে?

৯৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা