কবিতা — নারীর মূল্য সনেট

বুধবার, ১৬ জুলাই ২০২৫ বিরহের কবিতা, রূপক কবিতা

সনেট: নারীর মূল্য
আল-আমিন রানা

পৃথিবীর সকলে অজান্তে নিয়ন্ত্রিত
নিঃশব্দে হেসে চলে অমর নারী ভাব
স্নেহের ছোঁয়া বদলে দেয় নিঃস্ব রাত্রি,
যার প্রেমে ঝরে বিশুদ্ধ স্নেহের স্নান।

মন মাতে নতজানু যে-নারী অসীম,
ধরা গহিনে তার প্রেম অতি নিঃস্বার্থ;
মূল্যহীন করে যারা নারীর এ দান,
তারা অজ্ঞান শ্রেষ্ঠত্বের চিন্তায় গ্রাস।

সত্ত্বেও, যে নারী ভালোবাসে মন দিয়ে-
তার চিন্তা অন্তরালে নিঃশব্দে যে শক্তি,
বুঝে না তার হৃদয়ের গভীর হে ভাষা,
তবু জগতে জাগে চির আশার আলো।

তাই তো আমি কচিন মনে করি নারী,
অমুল্য রত্ন এ ধরার পাষাণ কাঁধে।

১০২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা