কবিতা — তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ গান, ধর্মীয় কবিতা

তৌহিদেরি মুরশিদ আমার মোহাম্মদের নাম
মুরশিদ মোহাম্মদের নাম।
ওই নাম জপলেই বুঝতে পারি খোদায় কালাম
মুরশিদ মোহাম্মদের নাম।।

ওই নামেরি রশি ধরে যাই আল্লার পথে,
ওই নামেরি ভেলা ধরে ভাসি নূরের স্রোতে,
ওই নামেরি বাতি জ্বেলে দেখি আরশ-ধাম
মুর্শিদ মোহাম্মদের নাম।।

ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়;
ওই নামের গুনে পাব খোদার পরিচয়;
তাঁর কদম মোবারক যে আমার বেহেশতি তাঞ্জাম
মুরশিদ মোহাম্মদের নাম।।

২১৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা