কবিতা — নাচে নটরাজ মহাকাল

রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

নাচে নটরাজ মহাকাল।
অম্বর ছাপিয়া পড়ে লুটাইয়া
আলো-ছায়ার বাঘ-ছাল।।

কালো সিন্ধু জলে তাথৈ তাথৈ রব
শুনি সেই নৃত্যের নাচে মহাভৈরব
বিষাণ মন্দ্রে বাজে মাভৈঃ মাভৈঃ রব
প্রাণ পেয়ে জেগে ওঠে মৃত কঙ্কাল।।

গঙ্গা তরঙ্গে অপরূপ রঙ্গে
ছন্দ জাগে সেই নৃত্য-বিভঙ্গে
জ্যোৎস্না-আশিস-ধারা ঝরে চরাচরে
ছাপিয়া ললাট-শশী-ভাল।।

১৫৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা