কবিতা — নিশীথরাতের প্রাণ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

নিশীথরাতের প্রাণ
কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান।।
মনের সুখে তাই আজ গোপন কিছু নাই,
আঁধার-ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান।।
দখিন-হাওয়ায় তার সব খুলেছে দ্বার।
তারি নিমন্ত্রণে আজি ফিরি বনে বনে,
সঙ্গে করে এনেছি এই
রাত-জাগা মোর গান।।

১১৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা