কবিতা - ত্র্যহস্পর্শ মিলন 

মোঃ আব্দুল মজিদ এনডিসি

তুমি যদি চাও এত কিছুর শেষে-
বাক-স্বাধীনতা থাকবে,
তবে স্বীকৃতি নাই রবে।

আমি যদি চাই কেবলই হেসে হেসে-
কখনো এমন স্বাধীনতা
আমার প্রয়োজন হবে না,
তাহলে পশ্চাতের ওরা যাঁচবে কী?

এমনই বিচিত্র চাওয়ার কুক্ষণে
কেবলই এক ত্র্যহস্পর্শ মিলনে
আমাদের সোনার শিশুটি বাঁচবে কি?

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন