কবিতা — শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি

শনিবার, ২৬ জুলাই ২০২৫ গান

শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
চকিত পথে বনে বনে।।
নির্ঝর ঝরো ঝরো ঝরিছে দূরে,
জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু ঠুনু-ঠুনু।।
ঝিল্লিঝঙ্কৃত বেণুবনছায়া পল্লবমর্মরে কাঁপে,
পাপিয়া ডাকে, পুলকিত শিরীষশাখে
দোল দিয়ে যায় দক্ষিণবায় পুন পুন।।

১৩৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা