কবিতা — সুরের জালে কে জড়ালে আমার মন

শনিবার, ২৬ জুলাই ২০২৫ গান, প্রেমের কবিতা

সুরের জালে কে জড়ালে আমার মন,
আমি ছাড়াতে পারি নে সে বন্ধন।।
আমার অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,
বরন-বরন স্বপনছায়ায় করিল মগন।।
জানি না কোথায় চরণ ফেলি, মরীচিকায় নয়ন মেলি-
কী ভুলে ভুলালো দূরের বাঁশি! মন উদাসী
আপনারে হারালো, ধ্বনিতে আবৃত চেতন।।

১৫২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা