রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আজি শুভ দিনে পিতার ভবনে

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান, বিবিধ কবিতা

আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই।।
না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে-
চলো চলো, চলো যাই।।
মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল-
চলো চলো, চলো ভাই।।
দেবলোকে উঠিয়াছে জয়গান গাহো সবে একতান-
বলো সবে জয়-জয়।।

পরে পড়বো
১৬১
মন্তব্য করতে ক্লিক করুন