কবিতা — ফিরো না ফিরো না আজি- এসেছ দুয়ারে

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

ফিরো না ফিরো না আজি- এসেছ দুয়ারে।
শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।।
আজ তাঁরে যাও দেখে, হৃদয়ে আনো গো ডেকে-
অমৃত ভরিয়া লও মরমমাঝারে।।
শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও
শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও।
তোমার কথা তাঁরে কয়ে তাঁর কথা যাও লয়ে-
চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।।

১৫৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা