রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু।।
তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি,
তার পরে সব নীরব শান্তিরাশি-
তার পরে শুধু বিস্মৃতি আর ক্ষমা-
শুধাব না আর কখন্‌ আসিবে অমা,
কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।।

পরে পড়বো
১১৫
মন্তব্য করতে ক্লিক করুন