কবিতা — যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায়

রবিবার, ২৭ জুলাই ২০২৫ গান

যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায় সরে সরে।
পাড়ি দেয় কালো নদী, আয় রজনী, দেখবি যদি-
কেমনে তুই রাখবি ধ’রে, দূরের বাঁশি ডাকল ওরে।
প্রহরগুলি বিলিয়ে দিয়ে সর্বনাশের সাধন কী এ।
মগ্ন হয়ে রইবে বসে মরণ-ফুলের মধুকোষে-
নতুন হয়ে আবার তোরে মিলবে বুঝি সুধায় ভ’রে।।

১৫৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা